যারা জনগণের কাছে জনপ্রিয় তারাই মনোনয়ন পাবেন :ডা:জাহিদ

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কারা দলের মনোনয়ন পাবেন সে সম্পর্কে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. এ জেড এম জাহিদ হোসেন আজ একটি স্পষ্ট ধারণা দিয়েছেন।

তিনি বলেন, ‘যারা জনগণের মধ্যে জনপ্রিয় এবং দলের অভ্যন্তরীণ জরিপের ফলাফলে এগিয়ে, তারাই বিএনপির মনোনয়ন পাবেন।’

শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের সময় ডা. জাহিদ এ কথা বলেন।

বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপির নির্বাচনী প্রস্তুতি প্রায় দেড় বছর আগে থেকে শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, ‘সারা দেশের কর্মীরা তৃণমূল পর্যায়ে কাজ করছেন। দল খুব শিগগিরই মনোনয়ন চূড়ান্ত করবে।’

তিনি বলেন, ‘দেশী-বিদেশী ষড়যন্ত্র কাটিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণের সমর্থনে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করবে।’

ডা. জাহিদ বিশেষভাবে উল্লেখ করেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন। তিনি আসন্ন নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নেতৃত্ব দেবেন।

ইউরোলজি বিশেষজ্ঞ, এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এমএস (ইউরোলজি), এফসিপিএস (ইউরোলজি), এফআরসিপি (এডিন), ইউরোলজি বিশেষজ্ঞ, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল ।

জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

যোগাযোগ

মতিহারা বাজার, নবাবগঞ্জ, দিনাজপুর