বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয়: ডা:জাহিদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি তাদের কার্যকলাপে প্রমাণ করেছে যে, এটি জনগণের পাশে থাকা দল। বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয়।

 

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে দিনাজপুরের বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি মুক্তিযোদ্ধাদের ভিতর থেকে গড়ে ওঠা শহীদ জিয়াউর রহমানের আদর্শের একটি দল এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। এই দল জনগণের পাশে থাকতে চায়। অতীতে যেমন জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও তেমনি পাশে থাকবে।’
 
 
 
এর আগে তিনি উপজেলার বিভিন্ন স্থানে ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউরোলজি বিশেষজ্ঞ, এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এমএস (ইউরোলজি), এফসিপিএস (ইউরোলজি), এফআরসিপি (এডিন), ইউরোলজি বিশেষজ্ঞ, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল ।

জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

যোগাযোগ

মতিহারা বাজার, নবাবগঞ্জ, দিনাজপুর